1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় অবৈধভাবে পাথর মজুদ ও বিক্রি দায়ে পাথর ও পাথর ভাঙ্গা যন্ত্রপাতি জব্দসহ দুই ব্যবসায়ীকে ২০ হাজার করে টাকা জরিমানা - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

ডিমলায় অবৈধভাবে পাথর মজুদ ও বিক্রি দায়ে পাথর ও পাথর ভাঙ্গা যন্ত্রপাতি জব্দসহ দুই ব্যবসায়ীকে ২০ হাজার করে টাকা জরিমানা

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৮৮ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে, তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলন, মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ২০হাজার করে টাকা জরিমানা এবং পাথর সহ পাথর তোলার যন্ত্রপাতি যব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টেপা খড়িবাড়ি ও গোয়াবাড়ি ইউনিয়নের বিভিন্ন স্পটে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালিত হয়।পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে দুইজন পাথর ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

”এ সময় আনুমানিক ৮ হাজার সিএফটি অবৈধভাবে মজুদ করা পাথর এবং ৪টি পাথর ভাঙার মেশিন জব্দ করা হয়। “ জব্দকৃত পাথর ও যন্ত্রপাতি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে “

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানকালে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল মাঠে থেকে সহযোগিতা করে।

” উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে “

উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান জানান,পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে ডিমলা উপজেলা প্রশাসন।

আরওপড়ুন…বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!