1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় ওব্যাট হের্ল্পাস-এর পঙ্গু ও অসহায়দের বিনামূল্যে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী বেনজীরকে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে আমিরাতের চিঠি লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। মাধবপুরে ইয়াবা পাচারচক্রের সদস্য আটক, জব্দ ৬০০ পিস ইয়াবা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার কুঁড়েঘরে মাদক ব্যবসায়ী লাগিয়েছেন এসি, নিরাপত্তায় সিসি ক্যামেরা নোয়াখালীতে শিশু ধ/র্ষণে/র অভিযোগে পুলিশ পরিদর্শক প্র/ত্যা/হার ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের নন্দীগ্রামে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু মাধবপুরে উৎসবের আমেজ, তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

Join 4 other subscribers

ডিমলায় ওব্যাট হের্ল্পাস-এর পঙ্গু ও অসহায়দের বিনামূল্যে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২২৬ Time View

ডিমলায় ওব্যাট হের্ল্পাস-এর পঙ্গু ও অসহায়দের বিনামূল্যে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা “ওব্যাট হের্ল্পাস” এর আওতায় ফুট ডিস্ট্রিবিউশন এন্ড এগ্রিকালচারাল রিহ্যাবিলিটেশন প্রকল্পের অধীনে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চর এলাকায় হতদরিদ্র ও অসহায় ব্যক্তিদের বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আজ রোববার (৪ মার্চ) সকাল ১১টায় ডিমলা উপজেলা নির্বাহী অফিসের সামনে এ সকল সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন রংপুর ওব্যাট হের্ল্পাস -এর প্রকল্প কর্মকর্তা শাহিনুর ইসলাম, প্রজেক্ট অফিসার আজিজুল হক (মোল্লা), ফুট উচ্চতার ডিস্ট্রিবিউশন এন্ড এগ্রিকালচারাল রিহ্যাবিলিটেশন প্রকল্পের সুপারভাইজার জাহিদুল ইসলামসহ সুবিধাভোগী লোকজন।

প্রকল্প কর্মকর্তা সাহিনুর ইসলাম বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা রিব্যাট হের্ল্পাস এর রংপুর বিভাগের আওতায় ফুট ডিস্ট্রিবিউশন এন্ড এগ্রিকালচারেল রি হ্যাবিলিটেশন প্রকল্প পরিচালিত। ডিমলা উপজেলায় আমরা পূর্ব ছাতনাই ও খোগা খড়িবাড়ি এই দুইটি ইউনিয়নের তিস্তা চরমঞ্চলের হতদরিদ্র মানুষদের নিয়ে প্রাথমিকভাবে এ প্রকল্পের কাজ শুরু করেছি। ওই অঞ্চলের বেশকিছু কৃষককে কিছুদিন আগে বীজ,কীটনাশক এবং সার বিতরণ করা হয়েছিল।এখন ৫০টি কর্মক্ষমহীন ও অসহায় পরিবারকে ২০০০ টাকা মূল্যের খাদ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে, ২৫ কেজি চাউল, ১ কেজি ছোলা, ১ লিটার সরিষার তেল, ১ কেজি মসুরের ডাল ও এক প্যাকেট রাধুনী মাংসের মশল্লা ইত্যাদি। তিনি আরো জানান, এ প্রকল্পের আওতায় ওই অঞ্চলে আগামী মাস থেকে হতদরিদ্র মানুষদের গাভী ও ছাগোল পালন নিয়ে কাজ শুরু করবে এ প্রকল্প।

পূর্ব ছাতনাই খালপাড়ার সুবিধাভোগী প্রতিবন্ধী জাহাঙ্গীর আলম (৩১)একই গ্রামের কর্মক্ষম হিন সুবিধাভোগী আরজু মিয়া (৫৯), হায়দার আলী (৭১) লাইলী বেগম (৭০) জয়তুন দেওয়া (৫৫) প্রতিবেদককে বলে এ সময় বিনামূল্যে এই খাদ্য সামগ্রী সাহায্য পেয়ে আমরা বিশাল উপকৃত হয়েছি। আমরা রমজান মাসে খাদ্য অভাবে কষ্ট করে রোজা ছিলাম।এ সাহায্য পেয়ে আমাদের আর কষ্ট করে রোজা থাকতে হবে না। আমরা শাহিনুর স্যারের কাছে কৃতজ্ঞ। দোয়া করি আল্লাহ যেন তার ভালো করেন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading