1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিন সমর্থক গোষ্ঠীর মতবিনিময় ও আলোচনা সভা - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিন সমর্থক গোষ্ঠীর মতবিনিময় ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৮ Time View

ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিন সমর্থক গোষ্ঠীর মতবিনিময় ও আলোচনা সভা

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, সাবেক সাংসদ,ডোমার-ডিমলার উন্নয়নের কান্ডারী
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সমর্থক গোষ্ঠীর মতবিনিময় ও আলোচনা সভা।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের আয়োজনে ভাটিয়ার চৌপতি ইউনুসের চাতালে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাহরীন ইসলাম চৌধুরী তুহিন সমর্থক গোষ্ঠী ডিমলা সদর ইউনিয়নের শাখা ১ নং ওয়ার্ডের বিএনপি’র সাবেক সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিমলা উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী। বরেনা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সদস্য ও উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপিকা সেতারা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক উপজেলার যুবদলের যুগ্ন, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায় আলাউদ্দিন (আলাল)।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত স্বপনুজ্জামান (স্বপন), আইয়ুব আলী, তোইবুল ইসলাম, আতিকুর রহমান (ভুট্টু), আব্দুল হাকিম, ফজলে রাব্বি মর্তুজা (তুষার),মফিজার ইসলাম, সোফিয়া রহমান ও রশিদুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বর্তমান রাজনৈতিক পেক্ষাপট, দেশের উন্নয়ন, ও সাধারণ মানুষের জীবনমান উন্নতিসহ বিভিন্নদিক তুলে ধরেন। বক্তারা আরও বলেন, বিগত সরকারের ১৭বছরের শাসনামলে দিলদার যে উন্নয়নের কথা ছিল তার চার ভাগের এক ভাগ হয়নি। অথচ তুহিন ভাই এমপি না হয়েও অল্প সময়ের মধ্যে যে ধরনের উন্নয়ন করেছেন ডিমলা বাসি আজও ভোগ করছে। ডিমলাবাসীর উন্নয়ন করতে হলে তুহিন ভাইয়ের বিকল্প নাই। সামনে নির্বাচনে আমাদের বিশাল সুযোগ, এই সুযোগকে কাজে লাগাতে না পারলে আমরা ডিমলাবাসী চিরদিনের জন্য থেকে বঞ্চিত থাকবো।তাই (ডোমার- ডিমলা) তথা নীলফামারী জেলার উন্নয়নে সাবেক প্রধান মন্ত্রীর ভাগ্নে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করি এবং ডোমার ডিমলায় আগামী জাতীয় নির্বাচনে সকলেই মিলে ধানের শীষে ভোট দিয়ে তুহিন ভাইকে এমপি নির্বাচিত করবো ইনশাআল্লাহ।
তাংঃ ০৩/০২/২৪ইং
মোবাঃ ০১৭১৭৮১৭২৬৬

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!