
ডিমলায় গয়াবাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় শোভা অনুষ্ঠিত।
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
তুহিন ভাই বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে এই স্লোগানে ডিমলা উপজেলার গয়াবড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৭টায় নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শুটিবাড়ি গরুহাটি মাঠে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মান্নান। গয়াবাড়ি ইউনিয়নে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলাউপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বৌদিউজ্জামান (রানা)।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর কবীর প্রিন্স ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক রেজা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আরিফুজ্জামান লিটন, আমিনুজ্জামান গাজী, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, গয়াবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাহবুব আলম, গয়াবাড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ লিটন, গয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গোলাম রাব্বানী, গয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল লতিফ মাহমুদুল ইসলাম সোহাগ, ইসলাম খান, জিয়াউর রহমান জিয়া,তমিনুর ইসলাম,কাজী মামুন,ফরিদুল ইসলাম,শাহজাহান আলী, আব্দুল মান্নান, মিন্টু খান ও বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।
প্রধান অতিথি ভাষনে অধ্যক্ষ মনোয়ার হোসেন বর্তমান রাজনৈতিক পেক্ষাপট, দেশের উন্নয়ন, ও সাধারণ মানুষের জীবনমানের উন্নতিসহ বিভিন্নদিক তুলে ধরেন। তিনি আরও বলেন,দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী দিনে সরকারকে একটি বড় চ্যালেন্জ এর মুখোমুখি হতে হবে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বেগম খালেদা জিয়ার ও তারেক জিয়ার বিকল্প নেই। ডোমার, ডিমলা তথা নীলফামারী জেলার উন্নয়নে সাবেক প্রধান মন্ত্রীর ভাগ্নে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে।আগামী জাতীয় নির্বাচনে ডোমার ডিমলায় সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে তুহিন ভাইকে এমপি নির্বাচিত করবো ইনশাআল্লাহ।
তাং ০৬-০২-২৫ইং
মোবাঃ ০১৭১৭৮১৭২৬৬
Subscribe to get the latest posts sent to your email.