1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় তিস্তা স্তরের অসহায় মানুষের মাঝে "লিভ এ লিগেসি" এর রমজান ফুডপ্যাট বিতরণ। - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

ডিমলায় তিস্তা স্তরের অসহায় মানুষের মাঝে “লিভ এ লিগেসি” এর রমজান ফুডপ্যাট বিতরণ।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৪৩ Time View

ডিমলায় তিস্তা স্তরের অসহায় মানুষের মাঝে “লিভ এ লিগেসি” এর রমজান ফুডপ্যাট বিতরণ।

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
প্রবাসী দাতা সদস্যদের আর্থিক সহায়তায় পরিচালিত “লিভ এ লেগেসি” প্রজেক্টের উদ্যোগে তিস্তার চরের অসহায় মানুষের মাঝে রমজান ফুড প্যাক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া হেলিপ্যাড মাঠে শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সংগঠনের জেলা প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান আরিফের উপস্থিতিতে অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেল, সাবান, পেঁয়াজ, খেজুর, মুড়ি, আলু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদিসহ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রম শেষে দেশবাসী ও প্রবাসী দাতাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফুড প্যাক পেয়ে এলাকার অসহায় মানুষরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং আয়োজকদের জন্য কৃতজ্ঞতা জানান। তাদের অনেকে জানান, চলমান অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংগঠনের জেলা প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান আরিফ বলেন, “ধন্যবাদ জানাই ‘লিভ এ লেগেসি’ প্রজেক্টকে, যারা আমাদের তিস্তা এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার দুস্থ মানুষের জন্য কিছু করতে পারার আনন্দ সত্যিই অপরিসীম।”

উল্লেখ্য, “লিভ এ লেগেসি” প্রজেক্ট দীর্ঘদিন ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। সংগঠনটি প্রবাসী দাতাদের সহায়তায় বিভিন্ন সময়ে খাদ্য, শিক্ষা ও চিকিৎসা সহায়তাসহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!