1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় তুহিন সমর্থক গোষ্ঠীর মতবিনিময় ও আলোচনা সভা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার

Join 4 other subscribers

ডিমলায় তুহিন সমর্থক গোষ্ঠীর মতবিনিময় ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ Time View

ডিমলায় তুহিন সমর্থক গোষ্ঠীর মতবিনিময় ও আলোচনা সভা

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও দলের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান এর খালাতো ভাই, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সমর্থক গোষ্ঠীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়ন ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের আয়োজনে ২২ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যা ৭টায় তুহিন সমর্থক গোষ্ঠীর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সমর্থক গোষ্ঠীর ডিমলা সদর ইউনিয়ন শাখার সাবেক বিএনপির সভাপতির আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিমলা উপজেলা শাখার সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক-উল-ইসলাম লিমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আলাউদ্দিন। উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন,  উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক তবিবুল ইসলাম (তইবুল),  উপজেলা বিএনপি সাবেক সাধাণন সম্পাদক আমিনুল ইসলাম, তুহিন সমর্থক গোষ্ঠী নাউতারা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের আহবায়ক আবু সাঈদ সরকার প্রমুখ।

এছাড়াও অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা তুহিন সমর্থক গোষ্ঠীর নেতাকর্মী, অত্র ইউনিয়ন ও সকল ওয়ার্ডের তুহিন সমর্থক গোষ্ঠীর নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরাসহ সাধারন মানুষেরা উপস্থিত ছিলেন।

এসময প্রধান অতিথি বক্তব্যে বলেন,  বর্তমান রাজনৈতিক পেক্ষাপট, দেশের উন্নয়ন, ও সাধারণ মানুষের জীবনমান উন্নতিসহ বিভিন্নদিক তুলে ধরেন। বক্তারা আরও বলেন, বর্তমানে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী দিনে সরকারকে একটি বড় চ্যালেন্জ এর মুখোমুখি হতে হবে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বেগম খালেদা জিয়ার বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে রাজপথে নেমেছে, আন্দোলন সংগ্রাম করেছে। দীর্ঘবছর পর ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতন হয়েছে। এখন আমারা সুশৃঙ্খল জাতি হিসেবে বাংলাদেশকে একটি আদর্শ দেশ হিসেবে গড়তে চাই। সুদমুক্ত, ঘুষমুক্ত ও দূর্নীতিমুক্ত সমাজ চাই। তিনি আরও বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সে প্রস্তুতি গ্রহন করছেন। বিএনপি দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে করে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য সমাবেশে উপস্থিত সকলে বিএনপির হয়ে কাজ করার আহবান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) সহ সকল অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীকে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সকলকে মাঠে কাজ করতে হবে। (ডোমার- ডিমলা) উন্নয়নে সাবেক প্রধান মন্ত্রীর ভাগ্নে ইন্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করে ডোমার ডিমলায় আগামী জাতীয় নির্বাচনে সকলেই মিলে ধানের শীষে ভোট দিয়ে তুহিন ভাইকে এমপি নির্বাচিত করবো ইনশাআল্লাহ।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading