1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় মাদক ব্যবসায়ী স্বামীকে পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

ডিমলায় মাদক ব্যবসায়ী স্বামীকে পুলিশে ধরিয়ে দিলেন স্ত্রী।

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২৮৭ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারির ডিমলায় এক মাদক ব্যবসায়ী স্বামীকে, স্ত্রী পুলিশে ধরিয়ে দিলেন।

শনিবার(১২ এপ্রিল) সকালে মেডিকেল মোড় ভাড়া বাসা থেকে কামরুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।

জানা যায়, মাদক কারবারি কামরুজ্জামান দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসতেছে। মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার জন্য তার স্ত্রী তাকে প্রচন্ডভাবে চাপ দেয়। কিন্তু সে তার স্ত্রীর কথা অপেক্ষা করে মাদক ব্যবসা চালিয়ে আসতেছে। এ নিয়ে গত শুক্রবার রাতে অভিযুক্ত কামারুজ্জামানকে তার স্ত্রী মাদক ব্যবসা করতে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে তার মাথায় আঘাত করে। এতে তার স্ত্রীর মাথা ফেটে যায়। পরে আহত স্ত্রী পুলিশের কাছে মাদক সংক্রান্ত তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে শনিবার সকালে ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে কামারুজ্জামানের মেডিকেল মোড়ের ভাড়া বাসা থেকে ৩৮টি ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। অভিযান শেষে তাকে ঘটনাস্থল থেকেই আটক করে।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, “গ্রেপ্তারকৃত কামারুজ্জামান প্রাথমিক জি’জ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে গেলে পাঠানো হয়েছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!