1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় সন্ত্রাসী কায়দায় আম কাঁঠালের বাগান জবর দখল - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সম্পদ অবমুক্ত না হলে অচলাবস্থা কাটবে না, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখা যাবে যেসব চ্যানেলে লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান

Join 4 other subscribers

ডিমলায় সন্ত্রাসী কায়দায় আম কাঁঠালের বাগান জবর দখল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮৬ Time View

ডিমলায় সন্ত্রাসী কায়দায় আম কাঁঠালের বাগান জবর দখল

<

মোঃ বাদশা প্রামানিক নীলফামারীর প্রতিনিধিঃ
ডিমলায় রাতের আধারে আম-কাঁঠালের বাগান দখল করে টিনের চালা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামের মৃত ওয়ালিউল্লার ছেলে ও পানি উন্নয়ন বোর্ড ডালিয়াস্হ যান্ত্রিক বিভাগের অবসরপ্রাপ্ত বিভাগীয় কর্মকর্তা (এস ডি) রুহুল আমিনের আম কাঁঠালের বাগানসহ ৭ শতাংশ জমি গত বৃহস্পতিবার রাতে একই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪৫)এর নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অত্র এলাকায় ত্রাস সৃষ্টি করে ওই সাত শতাংশ জমির আম কাঁঠালের বাগানটি সন্ত্রাসী কায়দায় জবর দখল করে নিয়ে ২টি টিনের চালা নির্মাণ করে নিজ আয়ত্তে নেন । এ ব্যাপারে রুহুল আমিন ডিমলা থানায় অভিযোগ করেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার প্রতিকার পাননি। এলাকাবাসী জানায় ঐ জমিটি ৩ দশক পূর্বে দলিল মূলে ক্রয় করে সেখানে আম কাঁঠালের বাগান লাগিয়ে ভোগ দখল করে আসছিলেন। তবে অভিযুক্ত জাহিদুল ইসলাম জানান,দখলকৃত ৭ শতক জমিটি পৈত্রিক সূত্রে আমরা মালিক। আমরা জানতাম না যে, এই জমিটি আমরা ওয়ারিশ সূত্রে পাব। জমি পাওয়ার বিষয়টি জানার পর আমরা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ায় পরিশেষে জমিটি দখল নিয়েছি। এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলে এলাহী জানান,ঘটনা বিষয়ে সংবাদ পাইয়া ঘটনাস্হলে দ্রুত পুলিশ অফিসারের নেতৃত্বে পুলিশ ফোর্স পাঠিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছি । আইনশৃঙ্খলা যেন অবনতি না ঘটে সেজন্য উভয় পক্ষকে আদালতের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ প্রদান করেছি।

<

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading