1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় সন্ত্রাসী গ্রুপের গ্যাং লিডার সুবাস কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। মহিউদ্দিন দুর্নীতির অভিযোগে বদলি—আদেশ ফেরাতে মরিয়া সহকারী পোস্টমাস্টার জেনারেল আবুল কাদের জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহাব উদ্দিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার। নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষা শীর্ষক প্রস্তুতিসভা মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ বগুড়ায় বৈশাখী মেলায় স্বপ্নচূড়া স্মৃতির গানে মেতেছে দর্শক দেওয়ানগঞ্জে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী লাখাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা _২০২৫ শুরু। মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Join 3 other subscribers

ডিমলায় সন্ত্রাসী গ্রুপের গ্যাং লিডার সুবাস কে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ Time View

প্রতিনিধি, ডিমলা( নীলফামারী):

নীলফামারীর ডিমলায় আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপের অন্যতম
সদস্য ও গ্যাং লিডার সুবাস চন্দ্র জনতার হাতে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করলে পুলিশ নাশকতার মোামলোায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে নীলফামারী জেলহাজতে প্রেরণ করেছে।

ডিমলা থানার পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধায় বালাপাড়া ইউনিয়ানে মধ্য সুন্দর খাতা গ্রামের মৃত্য সুসিল চন্দ্রের ছেলে সুবাস চন্দ্র (৪৫) ও বালাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা কে বালাপাড়া ইউনিয়নের হাকিমের মোড় এলাকা থেকে বিক্ষুব্ধ জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় । পুলিশ বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

জানা যায়,স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিগত ১৬ বছরে ডিমলায় ত্রাসের রাজত্ব কায়েম করে চাঁদাবাজি, লুটতারাজ,মাদক ব্যবসা, ভারতীয় গরু পাচার ,টেন্ডারবাজি ও ভূমি দখলসহ একাধীক অপকর্মের সিন্ডিকেট গড়ে উঠে । উক্ত সিন্ডিকেটটি পরবর্তীতে আগুন খাওয়া টিম হিসাবে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করে । সেই কথিত আগুন খাওয়া টিমের অন্যতম সদস্য ও মাঠ পর্যায়ের সন্ত্রাসী গ্রুপের লিডার এই সুভাষ চন্দ্র । গত ৫ আগস্ট স্বৈরশাসক পতনের পর থেকে গাঁ ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায় এই সুবাস ।
ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী, সুবাস চন্দ্রকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে ডিমলা থানার গত ২৮ সেপ্টেম্বর/২৪ ইং এর ২৬ নং নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading