1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়: 'সুশৃঙ্খল সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম' - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ডিমলায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়: ‘সুশৃঙ্খল সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬৭ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভায় মিলিত হয়েছেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং আসন্ন সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

​বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পোস্ট অফিস মোড় সংলগ্ন সদর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিমলা সদর ইউনিয়ন জামায়াতের আমীর ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাওলানা নূর মোবাশ্বেরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।
​
সভার শুরুতে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। তিনি বলেন, “একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাজনীতিবিদ ও সাংবাদিকদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা প্রয়োজন। স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগের কথা তুলে ধরতে সাংবাদিকরা যে সাহসী ভূমিকা পালন করেন, তাকে আমরা সম্মান জানাই। আজকের এই সভার মূল লক্ষ্য হলো পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং আগামীর সুন্দর ডিমলা গড়তে মতবিনিময় করা।”
​
প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র উঠে আসে। আমরা এমন একটি সমাজ চাই যেখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আপনারা যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সাহসিকতার সাথে তুলে ধরেন, তবে সমাজ থেকে অন্যায়, জুলুম ও দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।”

​তিনি আরও বলেন, “উন্নয়ন ও অগ্রগতির পথে গণমাধ্যম হলো সরকারের ও রাজনৈতিক দলগুলোর দিকনির্দেশক। আমি আশা করি, দেশ ও জনস্বার্থে আপনারা দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকবেন এবং আমাদের গঠনমূলক সমালোচনা করে সঠিক পথে চলতে সহায়তা করবেন।”
​
উক্ত পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রুকনুজ্জামান বকুল, নায়েবে আমীর অধ্যাপক হাবিবুর রহমান, সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন লেবু, ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম এবং ডিমলা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রহমত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​সভায় ডিমলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক উন্নয়নের নানা দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!