1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সভা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

ডিমলায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৩৫ Time View

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি:
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন নীলফামারীর ডিমলায় কর্মরত সাংবাদিকরা। এ ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা রবিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটায় ডিমলার স্মৃতি অম্লান (শুটিবাড়ি মোড়) প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেন।

বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে, ফলে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। স্বাধীনতার পর থেকে গত ৫৪ বছরে ৪৯ জন সাংবাদিক নিহত হয়েছেন, ১৮০ জনের বেশি নির্যাতিত হয়েছেন এবং অনেকেই গুম হয়েছেন—যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি।

ডিমলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা প্রমানিক উদ্বোধনী বক্তব্যে বলেন, “সাংবাদিকরা সত্য ও ন্যায়বিচারের কণ্ঠস্বর। তাদের নিরাপত্তা নিশ্চিত না হলে তথ্যপ্রবাহ ব্যাহত হবে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর।” তিনি তুহিন হত্যার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও সহিংসতা ঠেকাতে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ময়েন কবির, শহিদুল ইসলাম, জসীমউদ্দীন নগর, জাহিদুল ইসলাম, আমিনুর রহমান দুলাল, আরিফ হোসেন আলাল, নুরুজ্জামান নয়ন, রুবেল ইসলাম, মিজানুর রহমান সবুজ, নূর মোহাম্মদ সুমন, আতিকুল হাসান আতিক, সেকেন্দার ভুট্টু, রেজোয়ান ইসলাম, হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান পাভেল, কামরুজ্জামান মৃধা, বিপ্লব বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। তিনি দীর্ঘদিন সাহসিকতার সঙ্গে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ হত্যাকাণ্ডে দেশের সাংবাদিক মহলে গভীর শোক ও ক্ষোভ নেমে এসেছে।

বক্তারা সতর্ক করে বলেন, “দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত হবে না। কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের নৃশংস ঘটনা আরও বাড়বে এবং দেশের গণতান্ত্রিক চেতনা বিপন্ন হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!