1. salmankoeas@gmail.com : admin :
ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে তুহিন সমর্থক গোষ্ঠী বিএনপি'র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে তুহিন সমর্থক গোষ্ঠী বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩৪৬ Time View

ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে তুহিন সমর্থক গোষ্ঠী বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী ডিমলা সদর ইউনিয়ন কতৃক আয়োজিত ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সমর্থক গোষ্ঠী (বিএনপি’)র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ মার্চ) বিকেলে ২১-শে রমজানে পবিত্র শবে কদরের রোজা উপলক্ষে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দলের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের ও ডোমার-ডিমলার উন্নয়নের কান্ডারী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের দীর্ঘায়ূ তার সহধর্মিনী মরহুমা আয়েশা সিদ্দিকা কলির আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল।

দোয়া ও ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ।ডিমলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তইবুল ইসলামের সঞ্চালনায প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় ও পালনে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন, তুহিনের বড়ভাই ও ডিমলা উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী।

অনন্যদের উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা সাবেক ছাত্রদলের সভাপতি স্বপনুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিকুল ইসলাম লিমন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন আলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুজ্জামান ভুট্টু,খগাখড়িবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান বিঞ্জু , খগা খড়িবাড়ি ইউনিয়ন ছাত্রদরের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা তুষার, গয়াবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আইজুল ইসলাম, নাউতারা ইউনিয়ন তুহিন সমর্থক গোষ্ঠী আহবায়ক ফিরাজুল ইসলাম, গয়াবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন, গয়াবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোসলেম উদ্দিন, গয়াবাড়ী ইউনিয়ন ৩নং ওয়ার্ড সভাপতি আঃ মালেক (লিচু), খগাখড়ীবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার যুবনেতা আব্দুল বাসার, মফিজুর রহমান,কিরে নাম্বারটা তো সেভ করলে না , আব্দুল হাকিম, জুলফিকার আলী ভুতু, মিনহাজ প্রমুখ।

এছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সমর্থক গোষ্ঠী (বিএনপি) উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীসহ অত্র ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!