1. salmankoeas@gmail.com : admin :
ডিমলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

ডিমলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে প্রকাশ্যে ঘুষ লেনদেনের অভিযোগ

মোঃবাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭২ Time View

মোঃবাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ)মোঃ রুহুল মোছাদ্দেকের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা ও আওয়ামীপন্থীদের টাকার বিনিময়ে পুনর্বাসনস, প্রকাশ্যে ঘুষ বাণিজ্যসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানাগেছে,খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নীলফামারীর ডিমলা উপজেলার ১০ ইউনিয়নে ৪২ জন ডিলার নিয়োগ করা হয়। ডিলার নিয়োগের সময় অধিকাংশ ডিলার আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবীর নেতা ও আওয়ামীপন্থীদের ডিলার নিয়োগ করা হয় । গত ৫ আগস্ট দেশের পট পরিবর্তনে স্বৈরাচারী ও দুর্নীতিবাজ আওয়ামীলীগ সরকারের পতন হলে আওয়ামীলীগের পদ পদবীতে থাকা অনেক ডিলার মামলার আসামী হয়ে গাঁ ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায়। ঝুকিতে পড়ে খাদ্যবান্ধব কর্মসূচি।

এই সুযোগটি কাজে লাগিয়ে তাদেরকে বাতিলের হুমকি দিয়ে কৌশলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ইতিমধ্যে হাসানুর রহমান শাহ নামের একজন ডিলারের মৃত্যু ঘটে এবং ৪ জন ডিলার উপজেলা আওয়ামীলীগের কমিটির নেতৃত্ব পদে থাকায় গ্রেফতারের ভয়ে গাঁ ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায়। অভিযোগ রয়েছে, খাদ্য বান্ধবের ডিলার নিয়োগের সময় ব্যাপক দুর্নীতির আশ্রয় নিয়ে ঘুষ-বানিজ্য করে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন তিনি ।

বর্তমানেও তিনি আওয়ামীলীগের বিভিন্ন পদে থাকা ও আওয়ামীপন্থী ডিলারদের পুনর্বাসন করার জন্য প্রতিজন ডিলারের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার করে টাকা ঘুষ বাবদ আদায় করেছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেকের ঘুষ বাণিজ্য ও অপকর্মের বিষয়ে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গত ১৩ মার্চ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে।

আরওপড়ুন কাজিপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

তদন্ত সাপেক্ষে দুর্নীতিবাজ খাদ্য নিয়ন্ত্রকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।নীলফামারী জেলা জাতীয় নাগরিক কমিটির (ডিমলা উপজেলা বাসি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা) মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ অভিযোগ করে বলেন, ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেক ঘুষ বাণিজ্যের মাধ্যমে ফ্যাঁসিবাদ আওমীলীগ সরকারের নেতাদের পুনর্বাসন করার চেষ্টা করছেন।

বর্তমানে তিনি ডিমলা উপজেলার পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের এজেন্ডা হিসেবে কাজ করছেন। ঝু্নাগাছ চাপানী ইউনিয়নের খাদ্য বান্ধবের ডিলার আব্দুস সালাম,মনিরুজ্জামান মানিক, কনেশ্বর রায় ও শফিউদ্দিন মানিক সহ অনেকে খাদ্য নিয়ন্ত্রকের প্রকাশ্যে ঘুষ গ্রহণের কথা স্বীকার করেন।তাছাড়া ও এম এসের ডিলার দেয়ার কথা বলে ডিসেম্বর মাসে স্হানীয় ব্যবসায়ী জহির উদ্দিনের নিকট থেকে ১ লক্ষ্য টাকা ও মার্চ মাসে ৫৫ হাজর টাকা হাওলাদের কথা বলে হাতিয়ে নেন।

এ ছাড়াও খগাখড়িবাড়ী ইউনিয়নের টিসিবি নিয়োগের কথা বলে বন্দর খগাখড়িবাড়ী গ্রামের নওয়াব আলীর কাছ থেকে নগদ নাম্বারে ১৫ হাজার ও হাতে নিয়েছে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেক বলেন, খাদ্য বান্ধব কর্মসূচি কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার স্যার, তিঁনি রংপুরে আছেন,সেখান থেকে ফিরুক স্যারের সাথে কথা বলে আমার বক্তব্য জানাবো । তবে আমাকে একটি মহল ফাঁসানোর চেষ্টা করছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে কোন লিখিত অভিযোগ পাইনি। খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ঘুষ গ্রহণের বিষয়টি তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা খাদ্য নিয়ন্ত্রক, সৈয়দ আতিকুল হকের সাথে এ বিষয়ে কখা বলার জন্য একাধিকবার মোবাইল ফোনে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!