1. salmankoeas@gmail.com : admin :
ডোমারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

ডোমারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৪ Time View

ডোমারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
দানবীয় ফ্যাসিস্ট গণহত্যাকারী অবৈধ সরকারের সুবিধাভোগী, এমপিও সিন্ডিকেট ও নিয়োগ বাণিজ্যের হোতা নীলফামারীর ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে গণতন্ত্রকামী ফ্যাসিস্ট বিরোধী ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বিক্ষোভে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, সাধারণ জনতা অংশগ্রহণ করেন।

ছাত্র প্রতিনিধি মোঃ শরীফ হোসেনের সভাপতিত্বে ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, তালতলী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ এএসএম গোলাপ হোসেন, সাহেবপাড়া পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শফিউল বারী বুলবুল, বড়রাউতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদ বিন আমিন সুমন, বামুনিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আলী, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকি, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তারা বলেন, ‘একই উপজেলায় দীর্ঘ ৮ বছর যাবৎ দায়িত্বে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম। পতিত ফ্যাসিষ্ট সরকারের প্রভাব খাটিয়ে বিভিন্ন বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য ও মোটা অংকের টাকার বিনিময়ে এমপিও ভুক্ত করার সিন্ডিকেট তৈরি করেন তিনি। আমরা এই দুর্নীতিবাজ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দ্রুত অপসারন চাই।’

ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন গণতন্ত্রকামী ফ্যাসিস্ট বিরোধী ছাত্র-জনতার প্রতিনিধিরা।

এসময় উপজেলা বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মামুনুর রশীদ বসুনিয়া সজীব, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মেরাজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোহাম্মদ শরীফ হোসেন, মাহির মুহাম্মদ মিলন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করার অবস্থান কর্মসূচি তুলে নেন আন্দোলনকারীরা। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্মারকলিপিটি ঊর্ধ্বতন সংশ্লিষ্ট মহলে পাঠানো হয়েছে।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, ‘আমি তো এসব বিষয়ে কিছুই জানিনা। এসে শুনতেছি আমার বিরুদ্ধে তারা মানববন্ধন করছেন। এর আগে আমি তারাগঞ্জে ৮ বছর, সৈয়দপুরে ৭ বছর এবং ডোমারেও ৮ বছর হচ্ছে। আমি যতদিনই থাকিনা কেন আমি কোন দুর্নীতি করি নাই।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!