1. salmankoeas@gmail.com : admin :
ডোমার-শিলাহাটি রোড সংস্কারের দাবিতে রাস্তায় গাছ অবরোধ এবং মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

ডোমার-শিলাহাটি রোড সংস্কারের দাবিতে রাস্তায় গাছ অবরোধ এবং মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১১ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার-সিলাহাটি যাতায়াতর প্রধান সড়কের বেহাল দশা, সড়কটি মেরামতের জন্য স্থানীয় জনতা গাছ ফেলে সমস্ত যান চলাচল বন্ধ করে দিয়ে রাস্তা অবরোধ করে মানববন্ধন করেছে।

আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টায় মির্জাগঞ্জ কলেজের সামনে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন এবং মানববন্ধন করেন। এক ঘন্টা সড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে। দীর্ঘদিন ধরে ডোমার ও চিলাহাটি সড়কটি মেরামত না হলে এটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন হাজারো যাত্রী বিশেষ করে শিক্ষার্থী ও রোগীরা চরম ভোগান্তিতে পড়েছে। রাস্তায় চলাচলের সময় ধুলাবালির কারণে শ্বাসকষ্ট, সর্দি কাশিসহ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, ঠিকাদারের দায়িত্ব থাকা সত্ত্বেও নিয়মিত পানি না দেওয়ায় কারণে যানবাহন চলাচলের সময় ধুলাবালির ঘন কুয়াশা সৃষ্টি হচ্ছে।ওই সময় যাতায়াতকারীদের শ্বাস নিতে প্রচুর সমস্যা হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ভুক্তভোগীরা দ্রুত রাস্তা সংস্কারের কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। যদি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের দাবি জানান। অল্প সময়ের মধ্যে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দিবেন বলে হুঁশিয়ারি দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!