1. salmankoeas@gmail.com : admin :
ঢাকা বেকারি ও ফার্মেসিতে জরিমানা সোয়া তিনলাখ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ঢাকা বেকারি ও ফার্মেসিতে জরিমানা সোয়া তিনলাখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৯০ Time View

বগুড়া প্রতিনিধি
বগুড়ার ঢাকা বেকারিতে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। একইদিন ধুনট উপজেলার পাঁচটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

“বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম পুলিশের একটি টিম নিয়ে শহরের চকসূত্রাপুর এলাকার ঢাকা বেকারিতে অভিযান চালিয়েছেন।” সঙ্গে ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক শাহ আলী এবং কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ। ”

ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, ঢাকা বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের তথ্য পেয়ে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। কারখানার মেঝে, দরজা, জানালা ও টেবিলে ময়লা দেখা যায়। খাবারে পোকামাকড়, মেয়াদোত্তীর্ণ বিস্কুট, ব্রেড পুনরায় উৎপাদনে ব্যবহার, এমোনিয়া ও স্যাকারিনের মতো ক্ষতিকর উপাদান মেশানো, ডালডার সঙ্গে পোড়া তেল মিশিয়ে ক্রিম তৈরি, উৎপাদিত পণ্যের মোড়কে ভুয়া তথ্য দেওয়াসহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। সেখানে বিএসটিআই অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন করা হচ্ছিল। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনে ঢাকা বেকারিকে ৩ লাখ টাকা অর্থদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়েছেন বগুড়া জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল।

“এদিকে ধুনট বাজারসহ এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা বাজারে ফার্মেসিতে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। সঙ্গে ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মরুময় সরকার। পাঁচটি ফার্মেসিতে” মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স হালনাগাদ না থাকা, এন্টিবায়োটিক ঔষধের রেজিস্টার সংরক্ষণ না করা এবং বিক্রয়ের জন্য ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধের প্রমাণ মেলে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিক পাঁচজন অসাধু ব্যবসায়ীর ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!