1. salmankoeas@gmail.com : admin :
তৃণমূলের ভরসা সৈয়দ মোঃ ফয়সল—হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রথম পছন্দ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

তৃণমূলের ভরসা সৈয়দ মোঃ ফয়সল—হবিগঞ্জ-৪ আসনে বিএনপির প্রথম পছন্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৩৪৮ Time View

মাধবপুর-চুনারুঘাট প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এই আলোচনার কেন্দ্রে রয়েছেন সাবেক সংসদ সদস্য, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, দলের প্রবীণ নেতা আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল

দলের জন্য আজীবন সংগ্রামী, নেতৃত্বে পরীক্ষিত এবং তৃণমূল জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিত সৈয়দ মোঃ ফয়সলের জনপ্রিয়তা আজও অটুট। বিশেষ করে মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় তাঁর ব্যাপক জনভিত্তি এবং কর্মীবান্ধব ভূমিকা তাঁকে তৃণমূলের প্রথম পছন্দে পরিণত করেছে।

এ বিষয়ে মাধবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন,

সৈয়দ মোহাম্মদ ফয়সল হচ্ছেন মাধবপুর-চুনারুঘাটের গরিব, দুঃখী ও অসহায় মানুষের বন্ধু। তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন, বিপদের দিনে সহায় হয়েছেন।”

মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আরজু মিয়া জানান,

সৈয়দ মোহাম্মদ ফয়সল মাধবপুর ও চুনারুঘাটের মানুষের প্রাণ। তিনি শুধু একজন নেতা নন, এই জনপদের আত্মা হয়ে গেছেন।”

মাধবপুর পৌর বিএনপির সভাপতি হাজী গোলাপ খান জানান,

সৈয়দ মোঃ ফয়সলের বিকল্প হতে পারে না। তিনি দলের দুঃসময়ে যেভাবে পাশে থেকেছেন, তা অনন্য উদাহরণ।”

মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি জানান,

গত ১৬ বছর তিনি আমাদের ছায়া দিয়ে রেখেছেন। তাঁর নেতৃত্ব আমাদের অনুপ্রেরণা দেয়, শক্তি দেয়।”

স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মতে, আজকের রাজনৈতিক বাস্তবতায় এমন একজন নেতৃত্ব দরকার যিনি শুধু প্রার্থী নন, বরং আন্দোলন, সংগ্রাম ও মানুষের পাশে থাকা একজন সত্যিকারের প্রতিনিধি। আর সেই যোগ্য নেতা হিসেবে তাঁরা বারবার উচ্চারণ করছেন সৈয়দ মোঃ ফয়সলের নাম।

তাঁর নেতৃত্বে হবিগঞ্জ জেলা বিএনপি পূর্বে যেমন সংগঠিত ছিল, এখনো তেমনি দলীয় ঐক্যের প্রতীক তিনি। স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সৈয়দ মোঃ ফয়সলকে প্রার্থী করে, তবে এ আসনে দলীয় বিজয় সুনিশ্চিত হবে।

 


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading