1. salmankoeas@gmail.com : admin :
তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন লাখাই প্রেসক্লাবে সাংবাদিক রিপনের পিতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদক ধ্বংসের ‘টাইম বোমা’ যুবদল, কোনো আপস নেই – আব্দুর রউফ রুবেল নোয়াপাড়া চা বাগানের কর্মবিরতি প্রত্যাহার মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৮৪ Time View
তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানসংলগ্ন সীমান্ত এলাকায় মাদক ও বিভিন্ন অবৈধ পণ্য চোরাচালানের অভিযোগে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন সঞ্জয় পান্ডে (৩৫)। স্থানীয়দের অভিযোগ, তেলিয়াপাড়া সীমান্তের কয়েক কিলোমিটার এলাকায় চোরাচালান নিয়ন্ত্রণে তার একক প্রভাব রয়েছে। এ কারণে কেউ কেউ তাকে তেলিয়াপাড়া সিমান্তের ‘অঘোষিত রাজা’ বলেও অভিহিত করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, একসময় সঞ্জয় পান্ডে সীমান্ত এলাকায় চোরাকারবারিদের মালামাল বহনের কাজ করতেন। পরবর্তীতে সীমান্তের দুই পাশের চোরাকারবারিদের সঙ্গে তার যোগাযোগ ও প্রভাব বাড়তে থাকে। বর্তমানে রাতের আঁধারে সীমান্ত দিয়ে মাদক প্রবেশসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে তার একক নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে।

চোরাচালান নিয়ন্ত্রণে তার একটি নিজস্ব বাহিনী রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, সঞ্জয় পান্ডের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে গত ৮ আগস্ট মাধবপুর থানায় মামলা নম্বর-১৫, জিআর-২৭১ দায়ের করা হয়। অপর মামলাটি ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি চুনারুঘাট থানায় দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

সঞ্জয় পান্ডে তেলিয়াপাড়া চা-বাগানের বিশ লাইনের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বাবা রাজারাম পান্ডে চা-বাগানের শ্রমিক হিসেবে দৈনিক ১৭৯ টাকা মজুরিতে কাজ করেন। অথচ সঞ্জয় পান্ডের প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা বাড়ি এবং প্রায় তিন লাখ টাকা মূল্যের সুজুকি জিঞ্জার মডেলের মোটরসাইকেল নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, বাড়িটির গেট ও উঠানসহ বিভিন্ন স্থানে দামি টাইলস ব্যবহার করা হয়েছে। প্রধান ফটকে হিন্দি ভাষায় লেখা থাকায় দূর থেকে বাড়িটিকে ভারতের কোনো বাড়ি বলে মনে হতে পারে। বাড়িতে ব্যবহৃত টাইলস ভারত থেকে আনা হয়েছে বলেও স্থানীয়দের দাবি। তবে এসব সম্পদের প্রকৃত অর্থমূল্য ও অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গেও তেলিয়াপাড়া ওতপ্রোতভাবে জড়িত। ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা-বাগানের বড় বাংলোয় ২৭ জন বাঙালি সেনা কর্মকর্তা গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। জেনারেল আতাউল গনি ওসমানীর নেতৃত্বে সেখান থেকেই মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করার কার্যক্রম শুরু হয়।

ঐতিহাসিক সেই তেলিয়াপাড়া বর্তমানে মাদক চোরাচালানের অভিযোগে আলোচনায় আসায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
তাদের দাবি, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো প্রয়োজন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, সীমান্ত এলাকায় অভিযান পরিচালনার ক্ষেত্রে কিছু নীতিমালা অনুসরণ করতে হয়। এ কারণে সেখানে সবসময় ইচ্ছামতো অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। তবে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও আসামি গ্রেপ্তার করছে।অভিযোগের বিষয়ে সঞ্জয় পান্ডের বক্তব্য জানতে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরওপড়ুন….. লাখাই প্রেসক্লাবে সাংবাদিক রিপনের পিতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!