1. salmankoeas@gmail.com : admin :
দিনাজপুরে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ৩০০ পরিবার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

দিনাজপুরে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ৩০০ পরিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪১ Time View

দিনাজপুরে ট্রান্সফরমার চুরি, বিদ্যুৎহীন ৩০০ পরিবার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই মাসের ব্যবধানে জনবহুল এলাকা থেকে আবারও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩০০ পরিবার।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকার সড়কের পাশে একটি পোল থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে পৌর এলাকার সুজাপুর প্লাস্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়।

স্থানীয়রা জানান, উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরাতন বন্দর এলাকায় ভোরে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। স্থানীয়রা সাধারণ লোডশেডিং মনে করেন। সকালে জানতে পারেন, পুরাতন বন্দর মোড়ের পোল থেকে ২৫০ কেভি ট্রান্সফরমারটি চুরি হয়েছে। এতে বিদ্যুৎহীন হয়ে পড়ে দক্ষিণ বাসুদেবপুর, দাদপুর, নয়াপাড়া, মালিপাড়ার প্রায় ৩০০ পরিবার। এতে ভোগান্তিতে পড়েছে এসব এলাকার মানুষ।

স্থানীয়রা আরও জানান, দুই মাস আগেও পৌর এলাকার সুজাপুর গ্রামের প্লাস্টিক কারখানার সামনে থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। ওই ঘটনায় একজনকে আটক করলেও এখনো পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ।

ফুলবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (নেসকো) দেলোয়ার হোসেন বলেন, চুরি হওয়া ট্রান্সফরমারটি ২৫০ কেভির, যা দিয়ে প্রায় ৩০০ গ্রাহক বিদ্যুৎসেবা পান। এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। গ্রাহকের দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রান্সফরমার লাগানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হচ্ছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে, সে বিষয়ে কী পদক্ষেপ নিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই ঘটনায় একজকে আটক করা হয়, তবে চুরি যাওয়া ট্রান্সফরমারটি উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading