1. salmankoeas@gmail.com : admin :
দিনাজপুরে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা, বিপুল পলিথিন ও কাঁচামাল জব্দ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

দিনাজপুরে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা, বিপুল পলিথিন ও কাঁচামাল জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ Time View

দিনাজপুর প্রতিনিধি ::
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। মোবাইল কোর্ট পরিচালনা, নিষিদ্ধ ও অবৈধ মালামাল উৎপাদন প্রতিরোধ এবং নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে র‌্যাবের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

সাম্প্রতিক সময়ে দিনাজপুর জেলায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অসাধু ব্যবসায়ীরা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন অভিনব কৌশলে মজুদ করছে—এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের চৌকস আভিযানিক দল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে যৌথভাবে বিরামপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর বিভিন্ন ধারায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুদ ও প্রদর্শনে জড়িত একজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ৩১৯ কেজি পলিথিন, ৯২৩ কেজি পিপি গ্র্যানিউল (পলিথিন তৈরির কাঁচামাল) জব্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

এছাড়া দিনাজপুরের হাকিমপুর থানার ডাঙ্গাপাড়া বাজারে অবস্থিত ‘মেসার্স ভাই ভাই প্লাস্টিক কারখানা’-য় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা পরিচালনার অপরাধে আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসাধু ব্যবসায়ীরা নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুদ এবং অনুমোদনবিহীন প্লাস্টিক কারখানা পরিচালনা করে আসছিলেন।

র‌্যাব-১৩ সূত্র জানায়, বিভিন্ন অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!