1. salmankoeas@gmail.com : admin :
দিনাজপুরে ৯ কোটি ৬২ লক্ষ্য ৪৭ হাজার ২৮০ টাকার মাদকদ্রব্য ধ্বংস - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

দিনাজপুরে ৯ কোটি ৬২ লক্ষ্য ৪৭ হাজার ২৮০ টাকার মাদকদ্রব্য ধ্বংস

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪৫ Time View

দিনাজপুরে ৯ কোটি ৬২ লক্ষ্য ৪৭ হাজার ২৮০ টাকার মাদকদ্রব্য ধ্বংস

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বিভিন্ন সময়ে জব্দকৃত ৯ কোটি ৬২ লক্ষ্য ৪৭ হাজার ২৮০ টাকার
মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রবিবার ( ৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় ফুলবাড়ী ২৯ বিজিবি ক্যাম্পে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান, এসজিপি, রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন কর্ণেল গাজী মোহাম্মদ মিজানুল হক, পিএসসি, সেক্টর কমান্ডার, দিনাজপুর, লেঃ কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ, পিএসসি, এলএসসি, অধিনায়ক জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মো. গিয়াস উদ্দীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকতা
মো. নজির উল্লাহ, পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, অফিসার ইনর্চাজ এ কে এম খন্দকার মহিব্বুলসহ প্রমুখ।

বিজিবি সূত্রে জানা যায়, ১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন ( ৪২ বিজিবি) গত ১ ফেব্রুয়ারি ২০২৪ হতে ২৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা ৯ কোটি ৬২ লক্ষ্য ৪৭ হাজার ২৮০ টাকার মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ফেনসিডিল , এমকোডিল, বিদেশী ও দেশী মদ, হেরোইন, গাঁজা, নেশা জাতীয় ট্যাবলেট যৌন উত্তেজনা সিরাপ সহমত তৈরীর বিভিন্ন উপকরণ রয়েছে। মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!