1. salmankoeas@gmail.com : admin :
'দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পশুর হাটে টহল, চেকপোস্ট পরিচালনা র‌্যাব _১৩ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

‘দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পশুর হাটে টহল, চেকপোস্ট পরিচালনা র‌্যাব _১৩

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪৬৮ Time View

বাংলাদেশ আমার অহংকার’-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর পবিত্র ঈদুল আজহা-২০২৫ উপলক্ষ্যে নিয়মিতভাবে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পশুর হাটে টহল, চেকপোস্ট পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একাধিক চৌকস আভিযানিক দল ও সাদাপোশাকে নিয়মিত ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে আসছে।

বৃহস্পতিবার ৫ জুন দুপুর ১২ টা ৪০ মিনিটে দিনাজপুরে কোতোয়ালী থানাধীন রেল বাজার পশুর হাটে নিয়মিত অভিযানে উপস্থিত ছিলেন র্যাব ১৩, সিপিসি-১, দিনাজপুর এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম, পিপিএম। তিনি দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহা-২০২৫ উপলক্ষ্যে নিয়মিতভাবে দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পশুর হাটে মলম পার্টি- অজ্ঞান পার্টি, জাল টাকা ও চাঁদাবাজি প্রতিরোধ, সরকার নির্ধারিত হাসিলের অতিরিক্ত হাসিল আদায়, দালালদের উপদ্রপ থেকে সাধারণ ক্রেতাদের রক্ষা এবং চুরি ছিন্তাই প্রতিরোধে নিয়মিত ভাবে টহল ও আভিধানিক কার্যক্রম পরিচিত হচ্ছে।

আরওপড়ুন ….ঈদ আনন্দে ছুটছে সবাই আপন নাড়ীর টানে

পশুর হাটে র্যাবের চৌকশ দল পোশাকে ও সাদা পোশাকে উপস্থিত থাকে। এছাড়াও পশুর হাটে জাল টাকা নির্নয়ের জন্য ব্যাবের নির্ধারিত বুথে রয়েছে জাল টাকা ডিটেক্টর মেশিন- যা দ্বারা সহজেই জাল টাকা নির্নয় করা যায়।

ইতো মধ্যে তারা দিনাজপুর জেলার সেতাবগঞ্জ, কারেন্টের হাট (চিরিরবন্দর), রেল বাজার হাট, ফুলবাড়ী পশুর হাটে টহল কার্যক্রম সম্পন্ন করেছি। পশুর হাটের উপস্থিত পশু ক্রেতা বিক্রেতারা বলেন, র‌্যাব– ১৩ এর সদস্যরা কোরবানীর ঈদ উপলক্ষে পরিবার পরিজন দূরে রেখে আমাদের নিরাপত্তার জন্য অনেক কষ্ট করে এ অভিযান পরিচালনা করে আসছেন। আমরা আশা করি ঈদের পরেও আমাদের সমাজকে ভালো রাখিতে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!