1. salmankoeas@gmail.com : admin :
দুমকি উপজেলায়, অনাহারে থাকা পাঁচ সন্তানের জননীকে সহায়তা করলেন নির্বাহী অফিসার। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার

Join 4 other subscribers

দুমকি উপজেলায়, অনাহারে থাকা পাঁচ সন্তানের জননীকে সহায়তা করলেন নির্বাহী অফিসার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৯ Time View

দুমকি উপজেলায়, অনাহারে থাকা পাঁচ সন্তানের জননীকে সহায়তা করলেন নির্বাহী অফিসার।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পাঁচ সন্তানের মা সেই অসহায় রাশিদা বেগমকে দেখতে গিয়ে সহায়তা করেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ।
পাঁচ সন্তানের মা হয়েও একমুঠো খাবারের জন্য হাহাকার শিরোনামে সংবাদ প্রকাশের পরে সেই অসহায় রাশিদা বেগমকে দেখতে গিয়ে সহায়তা করেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলবাড়ি বাজারের উত্তর দিকে রাস্তার পাশে অরক্ষিত দরজা, জানালা বিহীন ঘরে বসবাস রত প্যারালাইসিসে আক্রান্ত পাঁচ সন্তানের মা অসুস্থ রাশিদা বেগমকে দেখতে জান উপজেলা নির্বাহী অফিসার। এ সময় তিনি নগদ অর্থ, কম্বল ও খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেন।

দুমকি উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় প্যারালাইসিস হয়ে পড়ে আছেন এই মহিলা, তার পাঁচটি সন্তান থাকলেও তার কেউ খোঁজ খবর নিচ্ছে না, তার স্বামী তালাক দিয়ে অন্যথায় চলে গেছেন। এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে আমি দেখতে পেয়ে তার বসত ঘরে এসে খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও শীতবস্ত্র দিয়েছি এবং তার সুচিকিৎসার ব্যবস্থা করব একই সাথে তাকে সরকারিভাবে সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করব।

উল্লেখ্য, পাঁচটি সন্তান থাকা সত্ত্বেও কেউ খোঁজ খবর নিচ্ছিল না রাশিদা বেগমের এবং সৌদি প্রবাসী স্বামী ফারুক হাওলাদার বেশ কয়েক বছর পূর্বে রাশিদা বেগমকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন। রাশিদা বেগম দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত অবস্থায় একাকীত্ব দিনযাপন করছিল। প্রতিবেশীরা খাবার দিয়ে গেলে খেত না দিলে না খেয়ে থাকতো অসুস্থ রাশিদা বেগম।।#


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading