1. salmankoeas@gmail.com : admin :
দুমকীতে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে কলেজ ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

দুমকীতে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে কলেজ ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৩২ Time View

দুমকীতে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে কলেজ ছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।

দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :

জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দুমকী উপজেলার জসিম উদ্দিনের মেয়ে লামিয়া আক্তারকে (১৭) রাস্তা থেকে উঠিয়ে নিয়ে মুখ চেপে সংঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম আলগী গ্রামে মৃত. জলিল মুন্সির ভিটা বাগানে এ ঘটনা ঘটে।

দুমকীতে বুধবার বিকেলে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ তদন্তে পুলিশ।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামের মৃত. মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। অভিযুক্ত সাকিব মুন্সি সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও অভিযুক্ত সিফাত স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। সাকিব মুন্সিকে পুলিশ আটক করলেও পলাতক রয়েছে সিফাত মুন্সি।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে জুলাই বিপ্লবে নিহত জসীম উদ্দীনের মেয়ে লামিয়া তার বাবার কবর জিয়ারত শেষে নানার বাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় সাকিব ও সিফাত। ধস্তাধস্তির এক পর্যায়ে ভুক্তভোগীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ করে উলঙ্গ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় তারা।

পরে আজ বুধবার ভুক্তভোগী নিজে দুমকি থানায় অভিযোগ দায়ের করলে এবং সরেজমিন পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য লামিয়াকে পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে দুমকী থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন সাংবাদিকদের জানান, এ ঘটনায় দুমকী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলছে।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!