1. salmankoeas@gmail.com : admin :
দুমকী উপজেলায়,রমজানের পবিত্রতা রক্ষায় জামায়াতের মিছিল, সমাবেশ।। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
সম্পদ অবমুক্ত না হলে অচলাবস্থা কাটবে না, যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখা যাবে যেসব চ্যানেলে লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান

Join 4 other subscribers

দুমকী উপজেলায়,রমজানের পবিত্রতা রক্ষায় জামায়াতের মিছিল, সমাবেশ।।

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭৬ Time View

দুমকী উপজেলায়,রমজানের পবিত্রতা রক্ষায় জামায়াতের মিছিল, সমাবেশ।।

<

 

দুমকী উপজেলা(, পটুয়াখালী) প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের ঊধর্ধগতি রোধ ও রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

<

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার থানা ব্রীজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পীরতলা বাজার ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে নুতন বাজার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা নায়েবে আমীর মাওলানা আলতাফ হোসেন, সাবেক সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, ঢাকাস্থ জনকল্যাণ সমিতির সেক্রেটারি শরীফ মোহাম্মদ সিদ্দিকুর রহমান, দুমকী উপজেলা জামায়াত ইসলামি সেক্রেটারি হাবিবুর রহমান পলাশ, পাঙ্গাশিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা ফারুক ফরাজী, লেবুখালী ইউনিয়ন সভাপতি মোঃ বশির উদ্দিন খান, শ্রীরামপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম খান,

<

আঙ্গারিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা ছগীর আহমেদ, মুরাদিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম প্রমুখ।

জামায়াতে ইসলামীর দুমকী উপজেলা আমির মাওলানা জালাল আহম্মেদ খানের সভাপতিত্বে বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের কষাঘাতে দেশের মানুষ আজ বিপর্যস্ত। ফ্যাসিবাদের দোসররা সিন্ডিকেটের মাধ্যমে নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটতে ব্যস্ত রয়েছে।’ অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিও জানান তারা।।#

<

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading