1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি স্বাস্থ্য সহকারীদের - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

দেওয়ানগঞ্জে ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি স্বাস্থ্য সহকারীদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৮১ Time View

মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি স্বাস্থ্য সহকারীদের
দেওয়ানগঞ্জ স্বাস্থ্য সহকারীদের অবস্থান।
নিয়োগবিধি সংশোধন, পদোন্নতিসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা শাখার নেতা-কর্মীরা।

এ সময় বক্তব্য দেন সংগঠনটির উপজেলা শাখা সভাপতি , মোঃ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব জিলানী প্রমুখ।

তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমান এবং ১৪তম গ্রেড দেওয়া ২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে ৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকেরা পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সবাইকে প্রশিক্ষণবিহীন স্নাতক পাস স্কেলে আত্তীকরণ করতে হবে ৫. বেতন স্কেল উন্নতি/পুনর্নির্ধারণের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকেরা যত সংখ্যক টাইম স্কেল (১ /২ /৩ টি) /উচ্চতর স্কেল (১ /২প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনর্নির্ধারিত বেতন স্কেলের সঙ্গে যোগ করতে হবে এবং ৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকেরা ডিপ্লোমা সম্পন্নকারী সমমান হিসেবে গণ্য করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!