
মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘার চর সরকার পাড়া এলাকার
সিমেন্টে ফ্যাক্টরির একটি ট্রাক চাপায় ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম হাবিবা। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ জুলাই) বিকালে ডাংধরা ইউনিয়নের বাঘার চর সরকার পাড়া গ্রামে। নিহত হাবিবা ওই গ্রামের হামিদুর রহমান মেয়ে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির হাইওয়ের রাস্তার ঐ পাশে মায়ের সাথে সবজি তুলে ফেলার পথে রাস্তা পার হওয়ার সময় সিমেন্ট ফ্যাক্টরির একটি ট্রাক শিশু হাবিবা কে চাপা দেয়। এতে চাকার নিচে পিষ্ট হয়ে নিহত হয়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জানান, ড্রাইভার সহ ট্রাকটি সানন্দ বাড়ি ফাঁড়ি থানায় নেওয়া হয়েছে। শিশুর পরিবার মামলা করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Subscribe to get the latest posts sent to your email.