1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে বিজিবির বিশেষ টহল অভিযানে ৫ হাজার ১৩১ মিটার ভারতীয় থান কাপড় জব্দ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন?

দেওয়ানগঞ্জে বিজিবির বিশেষ টহল অভিযানে ৫ হাজার ১৩১ মিটার ভারতীয় থান কাপড় জব্দ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ Time View

দেওয়ানগঞ্জ জামালপুর প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ করেছে জামালপুর ব্যাটালিয়ন (বিজিবি)। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চোরাচালান কার্যক্রমে জড়িতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আজ সকাল আনুমানিক ১০টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ঝাউডাংগা বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় রৌমারী থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান তল্লাশি করা হয়। তল্লাশি চালিয়ে গাড়িটির ভেতর থেকে ৫ হাজার ১৩১ মিটার (৪৭ রুল) ভারতীয় থান কাপড় জব্দ করা হয়। পিকআপ ভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন ১২-০৮৬২।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত কাপড়গুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। এসব কাপড় রৌমারী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মো. কুদ্দুস বিশ্বাসের মাধ্যমে এন্ট্রি করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। পরবর্তীতে কাপড়গুলো শেরপুর হয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে পাঠানোর পরিকল্পনা ছিল। তবে ঝাউডাংগা বিওপির সামনে পৌঁছালে বিজিবির টহল দল সন্দেহজনক মনে করে পিকআপ ভ্যানটি থামিয়ে তল্লাশি চালায় এবং অবৈধ পণ্যগুলো জব্দ করে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। তার উপস্থিতিতে জব্দকৃত ভারতীয় থান কাপড়গুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয় এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়।

বিজিবির দায়িত্বশীল একটি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা দীর্ঘদিন ধরেই চলছিল। তবে বিজিবির নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানের কারণে চোরাচালানকারীদের এসব অপচেষ্টা ব্যর্থ হচ্ছে। সীমান্তে নিরাপত্তা জোরদার রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ ঘটনায় জব্দকৃত মালামালের বিষয়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসন ও বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!