1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

দেওয়ানগঞ্জে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন

‎‎মো.সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৭ Time View

‎মো.সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি

‎জামালপুরের দেওয়ানগঞ্জে সদর ইউনিয়নের খরমা মধ্যে পাড়া গ্ৰামে উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভিত্তিহীন তথ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গতকাল দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মো.মনিরুল ইসলাম ও মো.আমিরুল ইসলাম এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, গত ১সেপ্টেম্বর অন লাইন প্রকাশিত মিথ্যা সংবাদ ভিত্তিহীন সংবাদগুলো আমার দৃষ্টিগোচর হয়।তৎসঙ্গে আমাদের বিরুদ্ধে মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত,সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে দেওয়ানগঞ্জ মডেল থানায় আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে গরু চুরির মত অত্যন্ত নেক্কার জনক অভিযোগ দায়ের করে আমার মা।

আমি দীর্ঘ ১৭ বছর বিভিন্ন জায়গায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। এখন আমার চাকরি শেষ বাড়িতে আসার পর থেকে আমার ছোট দুই ভাই ১, সামিউল ইসলাম মিন্টু ও ২, নুরুন্নবী আজাদ। আমার নিজ নামে ক্রয়কৃত সম্পত্তি বুঝিয়ে দিতে অস্বীকার করে এবং বাড়ি থেকে আমাদের বের করে দেওয়ার জন্য পাঁয়তারা করে আসছে।

দীর্ঘ ৮মাস যাবত আমাদের সাথে পারিবারিক বিভিন্ন ঝগরা ঝাটি কলহ বিবাদ করে আসছে এবং এক পর্যায়ে গুলি করে হত্যা করার হুমকি দিতে থাকে। আমাকে হত্যার করে কবর দেওয়ার জন্য আমার বাবার কবরের পাশে একটি কবর খনন করে।

ফলে আমি আমার জীবনের নিরাপত্তার স্বার্থে বিগত ৩১জুলাই মডেল থানায় একটি সাধারণ ডাইরী করি যাহার নাম্বার ১৪০৪। আমার ছোট দুই ভাই আমার মা কে ফুঁসলিয়ে উল্টা পাল্টা বুঝিয়ে চাপে ফেলে আমার বিরুদ্ধে উক্ত মিথ্যা অভিযোগ দায়ের করতে এবং মিথ্যা সংবাদ পরিবেশনের প্ররোচিত করে।যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বানোয়াট,

আমি উক্ত সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার আশা করছি। আমরা সমাজের শিক্ষিত,সৎ,সহজ সরল সম্ভ্রান্ত হিসেবে সমাজে সুপরিচিত।উক্ত চুরির ঘটনার সাথে আমাদের কোন রকম সম্পৃক্ততা, সংশ্লিষ্টতা এবং দুরতম সম্পর্ক নেই।

আরওপড়ুন ….নীলফামারীর উত্তরা ইপিজেডের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!