1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে সড়কের বেহাল অবস্থা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

দেওয়ানগঞ্জে সড়কের বেহাল অবস্থা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২২২ Time View

মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার  টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে মিতালী  থেকে সানন্দবাড়ী  যাওয়ার পথে মিতালী বাজারে উত্তর পাশে মেইন রাস্তা   ধ্বসে গিয়ে সড়কের বেহাল অবস্থা।

বুধবার ১৮জুন সকালে সরেজমিনে দেখা যায়, মিতালী টু সানন্দবাড়ী  যাওয়ার পথে মিতালী বাজারের উত্তর পাশে মেইন রাস্তা   ধ্বসে যায়। সড়কের দুইপাশের কয়েকটি স্থানে কিছু অংশ ধ্বসে গেছে। ধ্বসে পড়া সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলছে ইজিবাইক, পিকআপভ্যান ও ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন। একমাত্র এ সড়কটিতে প্রতিদিন শতাধিক যানবাহনসহ হাজার  হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে। ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ভ্যানচালক ও ইজিবাইক চালকেরা  বলেন, প্রতিনিয়ত আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত মেরামত না করা করলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই জনসাধারণের জন্য অতি জনগুরুত্বপূর্ন এই সড়কটি দ্রুত মেরামত করা হোক। সড়ক দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করে।

মিতালী বাজারের ব্যবসায়ী  শাহাদাৎ হোসেন লিটন বলেন, গত কয়েকদিনে বৃষ্টি কারণে মিতালী বাজারে উত্তর পাশে মেইন রাস্তায়  আমার দোকানে সামনে  সড়কের ধ্বসে এতে যেকোনো সময়  যোগাযোগ বিছিন্ন হতে পারে। তাই দ্রত রাস্তার মেরামত দাবি করেন এই ব্যবসায়ী।  দ্রুত মেরামত না করলে যেকোনো সময় সড়কের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাবোধ করছেন স্থানীয়রা।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান  জানান,  মিতালী বাজারের ধ্বসে যাওয়া মেইন রাস্তা  দ্রত মেরামত করার ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!