1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

দেওয়ানগঞ্জে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২১৮ Time View

মো.সাগর আলী দেওয়ানগঞ্জ
‎‎জামালপুরের দেওয়ানগঞ্জে কিশোর-কিশোরী, নারী এবং স্থানীয় জনগণের মধ্যে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে কিশোর-কিশোরীদের নিয়ে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়। এই বিতর্ক প্রতিযোগীতার উদ্দেশ্য হচ্ছে, জলবায়ু পরিবর্তন কীভাবে নারী, কিশোরী এবং জেন্ডার বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবিকাকে প্রভাবিত করে, এবং এর প্রতিকূল প্রভাব মোকাবিলা ও অভিযোজন প্রক্রিয়ায় বিভিন্ন অংশীজন ও কমিউনিটির ভূমিকা ও দায়িত্ব নির্ধারণ করা।

‎এমপাওয়ার: উইমেন ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড রেসিলিয়েন্ট সোসাইটি (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীনে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) কর্তৃক দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ১৫ এপ্রিল ২০২৬  আয়োজিত আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী অফিসার ,জনাব শাহ জহুরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি , আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুর রশিদ সাদা,‎ ফাতেমা নারগিস, নির্বাহী পরিচালক, গণচেতনা। বিচারকমন্ডলী হিসেবে

‎উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, প্রাণী সম্পদ ভটেরিনারি সার্জন ডাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা।অনুষ্ঠানে ,মডারেটর এবং সভাপতিত্ব করেন, সজল চন্দ্র ভদ্র, একাডেমিক সুপারভাইজার, উপজেলা
‎মাধ্যমিক শিক্ষা অফিসার, দেওয়ানগঞ্জ।

‎‎জলবায়ু পরিবর্তনে নারীরাই সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারী নেতৃত্বকেই প্রাধান্য দেয়া উচিত এই দুটি বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগীতায় দেওয়ানগঞ্জ ‎সরকারি উচ্চ বিদ্যালয়, দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয় এবং আহমদ আলী মহিলা দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগীতায় বিচারকমন্ডলীর বিবেচনায় আহমদ আলী মহিলা দাখিল মাদ্রাসা বিজয়ী স্কুল হিসেবে নির্বাচিত হন।

আরওপড়ুন….. লাখাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা _২০২৫ শুরু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!