1. salmankoeas@gmail.com : admin :
দৈনিক ক্রাইমসিনে সংবাদ প্রকাশের পর মাধবপুরে অভিযান: অনুমোদন ও লাইসেন্সবিহীন ৪টি করাতকল অপসারণ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস

দৈনিক ক্রাইমসিনে সংবাদ প্রকাশের পর মাধবপুরে অভিযান: অনুমোদন ও লাইসেন্সবিহীন ৪টি করাতকল অপসারণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৬৫ Time View

নিজস্ব প্রতিবেদনঃ

দৈনিক ক্রাইমসিন পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই মাধবপুর উপজেলার কড়রা, নোয়াপাড়া ও শাহপুর বাজার এলাকায় প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অনুমোদন ও লাইসেন্সবিহীন ৪টি করাতকল অপসারণ করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) মজিবুল ইসলাম ও হবিগঞ্জের সহকারী বনসংরক্ষক তারেক রহমান, রঘুনন্দন রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা এইচ এম এরশাদ,জগদীশপুর বিট কাম চেক স্টেশনের বিট কর্মকর্তা মো: গোলাম কাদির ও মাধবপুর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং সার্বিক সহায়তা প্রদান করেন।

এসিল্যান্ড কর্মকর্তা বলেন, “দৈনিক ক্রাইমসিনে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনটি আমাদের নজরে আসে। এরপরই তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

অভিযানে অবৈধ করাতকলগুলো বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে লাইসেন্স ছাড়া কোনো স্থাপনা পরিচালনা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এদিকে প্রশাসনের এই পদক্ষেপে এলাকার পরিবেশপ্রেমী ও সচেতন নাগরিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা অবৈধ করাতকল বন্ধে প্রশাসনের তৎপরতা এবং দৈনিক ক্রাইমসিন-এর ভূমিকার প্রশংসা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!