1. salmankoeas@gmail.com : admin :
ধর্মঘর সীমান্তে ভারতীয় মদসহ দুই যুবক আটক - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আল আমিন ইসলাম। সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত নাসের রহমান কাজিপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু, শুক্রবার জানাজা মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১০ জন আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা

ধর্মঘর সীমান্তে ভারতীয় মদসহ দুই যুবক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪০৮ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ১ বোতল মদসহ দুই যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে সীমান্ত পিলার ১৯৯৫/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোহনপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মোঃ ফকরুল (২৯), পিতা-মোঃ দিদারুল ইসলাম, গ্রামের দেবনগর, ও সাইফুল ইসলাম (২৩), পিতা-মোঃ কামরুল হাসান, গ্রামের মোহনপুর; উভয়ের বাড়ি মাধবপুর থানার অধীনস্থ হবিগঞ্জ জেলা।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। তিনি জানান, “গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। তাদের কাছ থেকে ভারতীয় ১ বোতল মদ উদ্ধার করা হয়েছে।”

তিনি আরো জানান, “আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মালামালসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

ধর্মঘরের বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে যাতে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধ করা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!