1. salmankoeas@gmail.com : admin :
নতুন মোটর বাইকই কাল হলো রাসেল-বকুলের - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নতুন মোটর বাইকই কাল হলো রাসেল-বকুলের

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩২৫ Time View

নতুন মোটর বাইকই কাল হলো রাসেল-বকুলের

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ নতুন মোটরবাইকই কাল হলো রাসেল আর বকুলের জীবনে। বোনের বাসা গাজীপুরের কোনাবাড়িতে গিয়ে নতুন মোটরবাইক কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তারা। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল(২৬) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাঙ্গারছেও গ্রামের আয়নাল হকের পুত্র। তিনি মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। একইসাথে মোটরবাইকের অপর যাত্রী বকুল (১৬) একই গ্রামের সাইফুল ইসলামের পুত্র এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আজ ভোর রাতে টাঙ্গাইলের যমুনা পূর্ব থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতের প্রতিবেশি নজরুল ইসলাম জানান, রাসেল বালুর পয়েন্টে কাজ করতো। নিজের প্রয়োজনে একটা মোটরবাইক কিনে বোনের বাসা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বিষয়টি নিহতের ভাই ফোন করে আমাকে জানিয়েছেন। ঘটনাস্থলের পুলিশ লাশের সুরতহাল তৈরি করবেন।
নিহত বকুলের ভাই বুলবুল জানান, লাশ বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
এদিকে মর্মান্তিক এই মৃত্যুরে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। # (ফাইল ছবি আছে)

মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ
১০/৩/২৫ ০১৭৯২৯৯৭৫৪৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!