1. salmankoeas@gmail.com : admin :
নদী ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নদী ভাঙ্গনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮৮ Time View

মো.সাগর আলী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:


‎জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৫ নং বাহাদুরাবাদ ইউনিয়নের,চর পোল্যাকান্দি,ফারাজিপাড়া, সর্দারপাড়া, পশ্চিম ফারাজিপাড়া, পূর্ব ফারাজিপাড়া,নয়া গ্ৰাম ,নামাপাড়া, এলাকার ব্রক্ষপুত্র নদীর ভাঙন রোধ  শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা,বসতবাড়ি-ফসলী জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ৫ নং বাহাদুরাবাদ ইউনিয়ন বাসী।

‎সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ৫ নং বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্যাকান্দি মধ্য পাড়া এলাকায় নদীর পাড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎বাহাদুরাবাদ ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর যমুনা,ব্রক্ষপুত্র , জিঞ্জিরাম নদীর ভাঙনে শত শত পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। সোনালি ফসলি জমি থেকে বঞ্চিত হচ্ছে,,বসতবাড়ি , শিক্ষা প্রতিষ্ঠান ব্রক্ষপুত্র নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

‎মানববন্ধনে বক্তারা আরও বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় স্থায়ী বাঁধ নির্মাণই একমাত্র সমাধান। তারা সরকারের হস্তক্ষেপ কামনা করে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।এসময় বক্তব্য রাখেন, মুছা আলম,আইয়ুব মাস্টার,ধলা মিয়া,ধন মিয়া ,আহমদ আলী আকালু, হাসমত সহ আরো অনেকেই।
‎এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মো.আতাউর রহমান বলেন,পানি উন্নয়ন বোর্ডে আবেদন দেওয়া হয়েছে । সংশ্লিষ্ট মহলে কথা বলে দ্রুত ব্যবস্থা নেয়া  হবে।

‎সার্বিক অর্থায়নে  কেন্দ্রীয় সাবেক ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।


আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!