1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামের বিএনপি নেতা তোহাকে দেখতে হাসপাতালে মোশারফ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

নন্দীগ্রামের বিএনপি নেতা তোহাকে দেখতে হাসপাতালে মোশারফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৯৬ Time View

তানসেন আলী মন্টু, ক্রাইম রিপোর্টার

বগুড়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মাওলানা ফজলে রাব্বি তোহার সার্বিক খোঁজখবর নিয়েছেন সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন। সরেজমিনে গিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। হৃদরোগে আক্রান্ত এই বিএনপি নেতা সুস্থ আছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যান জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। দুইদিন আগে বুকে ব্যথা অনুভব করলে নন্দীগ্রামের বাসা থেকে মাওলানা তোহাকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তিনি জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক। হাসপাতালে গিয়ে তার সঙ্গে সাক্ষাতের পর নন্দীগ্রাম পৌর সদরের কালিকাপুর, কাহালু সদরসহ উপজেলার কালাই ইউনিয়নের রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন মোশারফ হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!