1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী বেনজীরকে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে আমিরাতের চিঠি লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। মাধবপুরে ইয়াবা পাচারচক্রের সদস্য আটক, জব্দ ৬০০ পিস ইয়াবা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার কুঁড়েঘরে মাদক ব্যবসায়ী লাগিয়েছেন এসি, নিরাপত্তায় সিসি ক্যামেরা নোয়াখালীতে শিশু ধ/র্ষণে/র অভিযোগে পুলিশ পরিদর্শক প্র/ত্যা/হার ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের নন্দীগ্রামে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু মাধবপুরে উৎসবের আমেজ, তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

Join 4 other subscribers

নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ Time View

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা।

দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও প্রভাষক রাব্বী হোসাইনের সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা মূলক বক্তব্য দেন অতিথিরা।

উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফজলুল হক কাশেম, মোজাহার আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মতিন, যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুদ্দোজা তৌফিক, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সদস্য মহসিন আলী, আশরাফুল আলম, জান্নাতুল ফেরদৌস লিপি প্রমুখ।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading