1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫৮ Time View

নন্দীগ্রামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার নন্দীগ্রামে খাদিজা মিষ্টি (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর সদরের ওমরপুর মহল্লার ফোরকান আলীর স্ত্রী। ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা– নেপথ্যের রহস্য উন্মোচনে তদন্ত চলছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের ওপরপুর মহল্লায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহে স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

গৃহবধূর স্বামী ফোরকান আলী জানান, ঘটনার দিন সকালে তিনি ওমরপুর সাপ্তাহিক হাটে যান। দুপুর ১২টার দিকে বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখেন। ডাকাডাকির পরও সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকেন। গৃহবধূ খাদিজা মিষ্টি ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন।

নন্দীগ্রাম থানার ওসি ফইম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ বলা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!