1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে দীর্ঘ বঞ্চনার জনপদে লাগলো উন্নয়নের ছোঁয়া - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নন্দীগ্রামে দীর্ঘ বঞ্চনার জনপদে লাগলো উন্নয়নের ছোঁয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯০৫ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে দীর্ঘ বঞ্চনার গ্রামীণ জনপদের মুক্তি মিলছে। অবকাঠামোর উন্নয়ন ও সংস্কার কাজ চলমান রয়েছে। যোগাযোগ ব্যবস্থা কাঁচা থেকে সোলিং, সিসি ঢালাই, মাটির রাস্তা সংস্কার এবং শিক্ষা প্রতিষ্ঠানে লেগেছে উন্নয়নের ছোঁয়া। উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের জনপদে উন্নয়ন বঞ্চনার পর গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী।

যোগাযোগ ব্যবস্থাকে গুরুত্ব দেওয়ায় জনগোষ্ঠীর দুর্ভোগ থেকে মুক্তি মিলছে। গতকাল মঙ্গলবার ভাটরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাহাবুর রহমান।

মাটিহাঁস মন্ডলপাড়া পাকা রাস্তা থেকে লিটনের বাড়ির দিকে রাস্তা দীর্ঘ উন্নয়ন বঞ্চনায় দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা।

সিসি ঢালাই কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জয়নাল আবেদীন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মাহমুদ, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তাছুর রহমান তোতা। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে ভাটরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পান মাহাবুর রহমান।

তার প্রচেষ্টায় গ্রামীণ জনপদে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে। সকল কাজে অনিয়ম ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করেছেন। এলাকাবাসীর উপস্থিতিতে উন্নয়ন কার্যক্রম করায় প্রশংসা কুড়াচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান।

আরওপড়ুন ….মোবাইল অ্যাপের প্রলোভনে যুবসমাজ অনলাইনে জুয়ার ফাঁদে, পরিবারে নেমে আসছে বিপর্যয়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!