
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ- প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল সোমবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে। এরআগে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়।
সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিমের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন কর্মকর্তারা।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আকতার বানু, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম,
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রেজাউল করিম কামাল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমূখ।
আরওপড়ুন ….ডিমলায় ২০২৫-২৬ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে শীতকালীন সবজির বীজ বিতরণ
Subscribe to get the latest posts sent to your email.