1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করায় জরিমানা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

নন্দীগ্রামে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ করায় জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪০৭ Time View

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে এক ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। উপজেলাজুড়ে মনিটরিংয়ে তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাতে পৌর সদরের ওমরপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সঙ্গে ছিলেন নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক আমির হোসেন।
জানা গেছে, ওমরপুর বাসস্ট্যান্ডে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়কে চাল সংরক্ষণ করার তথ্য পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। চাল বিক্রয়কালে হাতেনাতে আটক হন ব্যবসায়ী। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দন্ডিত মকবুল হোসেন পৌরসভার দামগাড়া মহল্লার তোজাম্মেল হোসেনের ছেলে। চাল সংরক্ষণে প্লাস্টিকের বস্তার ব্যবহার ঠেকাতে ব্যবসায়ীদের সতর্ক করেছে প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!