1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে বিএনপির তৃণমূল নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নন্দীগ্রামে বিএনপির তৃণমূল নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩২৩ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বিএনপির তৃণমূলের সকল ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. মোশারফ হোসেন। তিনি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামীণ পর্যায়ে জন-সম্পৃক্ততা বাড়াতে সংশ্লিষ্ট নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন।
গতকাল সোমবার দুপুরে পৌর শহরের ফিলিং স্টেশন এলাকার দলীয় কার্যালয়ে আয়োজিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালনে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, বিএনপির কাছে জনগণের আশা ভরসা এবং অনেক বেশি প্রত্যাশা রয়েছে। প্রতিটি নেতাকর্মীকে জনসম্পৃক্ত কর্মকান্ডে সরব হয়ে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুন্ন হওয়ার মতো কোনো কর্মকান্ড বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক মেহেদী হাসান, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমুখ। এদিন বগুড়া-৪ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়াসহ সহায়তা দেন সাবেক এমপি মোশারফ হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!