1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে বিএনপির ৩১ দফার প্রচারে ঘরোয়া মতবিনিময় - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নাছিরনগরের তরুণ ক্রিকেটার শাহাদাতের সাফল্যে উজ্জ্বল গুনিয়াউক গ্রাম ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়।

Join 4 other subscribers

নন্দীগ্রামে বিএনপির ৩১ দফার প্রচারে ঘরোয়া মতবিনিময়

 নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৫৪ Time View

 নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গ্রামীণ জনপদে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও প্রচারণার তৎপরতা বাড়াতে ঘরোয়া মতবিনিময় করা হয়েছে।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের প্রচারণায় তৎপর হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতারা। গতকাল শনিবার উপজেলার কুমিড়া পুন্ডিতপুকুর নতুন কুড়ি মডেল কেজি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে ঘরোয়া মতবিনিময় করা হয়েছে। বক্তব্য দেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন ও সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু।

 

নেতারা বলেন, বগুড়া-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নির্দেশে গ্রামীণ জনপদে ছুটছে নেতাকর্মী। নিয়মিত উঠান বৈঠকে উপস্থিত হচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। ৩১ দফার লিফলেট বিতরণ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে আস্থা রাখার আহ্বান জানানো হচ্ছে।

 

উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান মুসা, কোরবান আলী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার বাচ্চু, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মীর এমরান হোসেন সাবু, সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

অরওপড়ুন…..মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে হবিগঞ্জের পুলিশ সুপার


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading