1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

নন্দীগ্রামে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৪৯ Time View
নন্দীগ্রাম থানা

বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু

বগুড়ার নন্দীগ্রামে বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়েছে। নিহত হাবিব হোসেন (৩৫) উপজেলার সিধইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।

শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু হয়। নিহত হাবিব হোসেন পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের কাছে ওই যুবক একলাখ টাকা চান। পরেরদিন টাকা দেওয়ার কথা বললে অভিমান করে। বাড়ির সামনে গিয়ে কীটনাশক পান করে অসুস্থ হয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরওপড়ুন…. দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!