1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবসে সম্মাননা পেলেন পাঁচ জয়িতা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবসে সম্মাননা পেলেন পাঁচ জয়িতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭০৭ Time View

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে বগুড়ার নন্দীগ্রামে পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে বিশেষ পাঁচ ক্যাটাগরীর জয়িতার হাতে সম্মাননা ক্রেস্টসহ সনদ তুলে দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসার কার্যালয়ের যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আকতার বানু।

সংবর্ধিত পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রাখি রানী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রিজু তামান্না, সফল জননী হোসনে আরা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা হাওয়া সাথী আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ফারহানা ইয়াসমিন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার ফজলুল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম সারোয়ার জাহান, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ঝরনা রানী দেবনাথ, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী শুভ্র বসাক, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ।

 

 

নন্দীগ্রাম, বগুড়া। প্রতিনিধি তানসেন আলী মন্টু

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!