1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন?

নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথ বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় বিপাকে শিক্ষক ও শিক্ষার্থীরা। এমনকি স্কুলে প্রবেশ করতে না পেরে শিক্ষার্থীরা ক্লাস না করেই বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ধুন্দার হিন্দু পাড়া এলাকায় অবস্থিত ধুন্দার পাবলিক মডেল স্কুলে।

মঙ্গলবার (২১শে এপ্রিল) সরেজমিনে গিয়ে প্রাপ্ত তথ্যে জানাগেছে, রাস্তা থেকে স্কুলের পথ নেট জাল দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে ধুন্দার গ্রামের তোফাজ্জল হোসেনের পরিবার। এতে বিপাকে পড়েছেন কোমলমতি শিক্ষার্থীরা। এসময় স্কুলে প্রবেশ করতে না পেরে তারা বাড়িতে ফিরে যান।

এবিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানান, বছরের পর বছর ধরে এলাকাবাসী সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উক্ত রাস্তা চলাচলের জন্য ব্যবহার করে আসছে। হঠাৎ করেই রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পরেছে এলাকাবাসী সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী। সেই সাথে বন্ধ হওয়ার পথে স্কুলের শিক্ষা কার্যক্রম। বিষয়টি নিয়ে জায়গাটির মালিক তোফাজ্জল হোসেনের পরিবারের কাছে সমাধান চাইলেও তারা কোন সমাধানে আসেননি।

বিষয়টি নিয়ে তোফাজ্জল হোসেনের পরিবারের সাথে কথা বললে তারা জানান, জায়গাটি আমাদের সুতরাং এতদিন চলাচল করতে দিয়েছি এখন আর চলাচল করতে দেব না। তাই বন্ধ করে দিয়েছি।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা’র সরকারি মোবাইল ফোন নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরওপড়ুন….. দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!