1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে মাদকের আগ্রাসন ঠেকাতে গণ-সচেতনতা বাড়ানোর তাগিদ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

নন্দীগ্রামে মাদকের আগ্রাসন ঠেকাতে গণ-সচেতনতা বাড়ানোর তাগিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩১৮ Time View

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে মাদকের আগ্রাসন প্রতিরোধে জনসম্পৃক্ত মানববন্ধন করা হয়েছে। যুবক ও তারুণ্যের সোচ্চার ভূমিকা রাখাসহ গ্রাম পর্যায়ে গণ-সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বক্তারা।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিজরুল বাজারে দুই শতাধিক জনতাকে নিয়ে মানববন্ধন করে দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন। থানা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র সংগঠনটির সভাপতি সেলিম হোসেন শামীম।
সাংবাদিক নাজমুল হাসান আনানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইবনে সিনা ট্রাস্টের সিনিয়র এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শফিকুল ইসলাম, বগুড়ার মাদ্রাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আবু সালেহ মামুন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরহাদ হোসেন, থানার উপ-পরিদর্শক রাজিব হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক মোসলেমা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম দয়া, সাংবাদিক সাফায়াত সজল, এমদাদুল হক, রসূল খন্দকার, তানসেন আলী মন্টু, সাদিকুর রহমান সাদিক, শিক্ষক আইনুল ইসলাম, মোশারফ হোসেন, ছাত্র সংগঠন অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি, মশিউর রহমান মানিক প্রমূখ।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!