1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে শহরে নিত্যপণ্যের বাজার মনিটরিং, দই ভান্ডারে জরিমানা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ থেকে বিশ্বকাপ দেখা যাবে যেসব চ্যানেলে লাখাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপন কর্মসূচী। লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান কাজীপুরের সোনামুখী–গাসাবাড়ী সড়ক বেহাল দশায়: চরম দুর্ভোগে হাজারো মানুষ

Join 4 other subscribers

নন্দীগ্রামে শহরে নিত্যপণ্যের বাজার মনিটরিং, দই ভান্ডারে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮০ Time View

নন্দীগ্রামে শহরে নিত্যপণ্যের বাজার মনিটরিং, দই ভান্ডারে জরিমানা

<

বগুড়া :
বগুড়ার নন্দীগ্রামে নিত্যপণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং করছে প্রশাসন। পবিত্র রমজান মাসে তরমুজসহ ইফতার সামগ্রীর বিষয়ে তৎপরতা দেখা গেছে। এদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওস্তাদি দধি ভান্ডারের অর্থদন্ড করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে পৌর শহরে সাপ্তাহিক হাট চলাকালে বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সদরের বাসস্ট্যান্ড এলাকায় তরমুজ, ফল ও ইফতার দোকানিদের দ্রব্যমূল্য ব্যাপারে সতর্ক করা হয়।
এরপর সাবেক বাঁধন সিনেমা হল এলাকার ওস্তাদি দধি ভান্ডারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ব্যবসায়ী হবিবর রহমানকে ১ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওজন ও পরিমাপ মানদন্ড আইনে দন্ডিত ব্যক্তি কলেজপাড়া রহমাননগর এলাকার সুজাবত আলীর ছেলে।
ওস্তাদি দধি ভান্ডারে পণ্য মোড়কে জাতকরণের নিবন্ধন সনদপত্র নেই এবং দই ওজন পরিমাপ উল্লেখ করা হয় না। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই বগুড়ার পরিদর্শক শাহ আলম পলাশ খান।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading