1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা পুলিশ হেফাজতে স্বামী - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নন্দীগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা পুলিশ হেফাজতে স্বামী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
পারিবারিক কলহে বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো লয়দাপাড়া এলাকায় খুন হন মোর্শেদা বেগম (৪২)। তিনি ইউনিয়নের তালগাছি গ্রামের মকু মিয়ার কন্যা। হত্যাকান্ডের ঘটনায় স্বামী তয়েজ উদ্দিনকে (৫০) আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বাঁশো গ্রামের মৃত কছির সরদারের ছেলে। হত্যায় ব্যবহৃত কুড়াল পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে স্ত্রী মোর্শেদাকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করে স্বামী তায়েজ উদ্দিন। মাকে বাঁচাতে তাদের ছোট কন্যা এগিয়ে আসলে তার উপরও আক্রমনের চেষ্টা করে। সে দৌড়ে ঘরে ঢুকে দরজা আটকিয়ে প্রাণে রক্ষা পায়। স্বামী তায়েজ উদ্দিন মাটির ঘরের দোতলায় কুড়াল নিয়ে লুকিয়ে ছিল।

এলাকাবাসী জানান, তায়েজ উদ্দিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় দীর্ঘদিন পাবনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হলে দুই বছর পূর্বে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তুচ্ছ বিষয় নিয়ে তায়েজ ক্ষুব্ধ হতো। ঘটনার আগেরদিন স্বামী-স্ত্রী মিলে বাজার থেকে সার এনে জমিতে সরিষা রোপণ করেছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন জানান, গৃহবধূর মাথায় কুড়াল দিয়ে কোপ মেরেছে খুনি। হত্যায় ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তায়েজ উদ্দিনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গৃহবধূর লাশ উদ্ধার -করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!