1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১১ Time View
নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার

(বগুড়া) প্রতিনিধি: তানসেন আলী মন্টু
বগুড়ার নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ মো: হোসেন আলী নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

১৭ জুলাই (শুক্রবার) রাত সাড়ে ১০টার পর পৌর শহরের কলেজ পাড়া এলাকার সাবেক কাউন্সিলর জালাল হোসেনের বাসার সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত হোসেন আলী কলেজ পাড়ার মো: হাফিজ উদ্দিনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল পৌর এলাকার কলেজ পাড়ায় অভিযান চালায়। এ সময় সাবেক কাউন্সিলর জালাল হোসেনের বাসার সামনে সন্দেহজনক ঘোরাফেরার সময় হোসেন আলীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেপ্তারকৃত হোসেন আলীর নামে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

​নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। ১৮ জুলাই (শনিবার) দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরওপড়ুন…… লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!